Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

BN DESK
01 September 2026, 07:29 PM পড়তে ১ মিনিট
ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

বেনাপোল সিমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তৃতীয় লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

শনিবার (১০ মে) সকালে ভারত থেকে সীমান্ত অতিক্রম করে এপারে পৌঁছালে ধান্যখোলা বিজিবি ক্যাম্পের জেলেপাড়া পোস্টের বিজিবির সদস্যরা তাদেরকে আটক করে।

আটকেরা হলেন, পাবনা জেলার গয়েশপুর উপজেলার জামালপুর গ্রামের করিম আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২) ও পাবনা সদর উপজেলার কুচিয়ামারা গ্রামের মোতাহার আলীর ছেলে জহিরুল ইসলাম (২২)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ধান্যখোলা ক্যাম্পের জেলেপাড়া ডিউটি পোস্টে কর্তব্যরত নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জেলেপাড়া নামক স্থান হতে অবৈধ অনুপ্রবেশের সময় তৃতীয়লিঙ্গের দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ৫ বছর আগে ভারতে গিয়েছিল। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

এলাকা: যশোর শার্শা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

ভারত থেকে অনুপ্রবেশকালে বেনাপোল সীমান্তে ২ হিজড়া আটক

B
BN DESK | 10 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার