Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারত থেকে ফেরার পথে সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক

BN DESK
02 September 2026, 12:37 PM পড়তে ১ মিনিট
ভারত থেকে ফেরার পথে সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহল বিজিবি সদস্যরা দেবনগর নামক এলাকা থেকে ভারতীয় মালামালসহ প্রবাল বনিক (৪৪) নামে এক ব্যবসায়ীকে আটক করেছে।

আজ রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে বাংলাদেশি নাগরিক প্রবাল বণিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় তাকে আটক করা হয়।

প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজারের মৃত হরিদাস বণিকের ছেলে।

বিজিবি সদস্যরা তার কাছ থেকে ২ হাজার ৪শ ভারতীয় রুপি, ৩ হাজার ২শ বাংলাদেশি টাকা, ১টি কষ্টিপাথর, বিভিন্ন রঙের আংটির পাথর ১৪৫ পিস এবং ওয়েট মেশিন ছোট ১টি জব্দ করেন।

২৫ বিজিবি ব্যাটালিয়ন ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় বিজিবি বাদী হয়ে নিয়মিত একটি মামলা করেছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ভারত থেকে ফেরার পথে সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক

B
BN DESK | 10 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার