Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় অটোরিকশা-মাইক্রোবাসের মুখোম সংঘর্ষে নিহত ২

BN DESK
10 October 2025, 08:05 AM পড়তে ১ মিনিট
ভালুকায় অটোরিকশা-মাইক্রোবাসের মুখোম সংঘর্ষে নিহত ২

নিউজ ডেস্ক:   ময়মনসিংহের ভালুকা-গফরগাঁও সড়কের ভালুকা উপজেলার নন্দিবাড়ি বাজার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছেন।


শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড এলাকার আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) এবং ৪ নম্বর ওয়ার্ড এলাকার সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)। 

আহতরা হলেন- ভালুকা পৌরসভা ৪ নম্বর ওয়ার্ড এলাকার তইমুদ্দীন স্ত্রী জোসনা আক্তার (৬৫) ও পূর্ব ভালুকার লাল মিয়া স্ত্রী তাসলিমা (৩৫)। তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, দ্রুতগতির একটি হায়েস কালো রংয়ের মাইক্রোবাস ভালুকা-গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশার চারজন গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুই জনকে মৃত ঘোষণা করেন।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় অটোরিকশা-মাইক্রোবাসের মুখোম সংঘর্ষে নিহত ২

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার