Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় ডাম্পট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
10 October 2025, 10:14 AM পড়তে ১ মিনিট
ভালুকায় ডাম্পট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ভালুকায় ডাম্পট্রাকচাপায় ইকবাল হোসেন মুন্সী কালা মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

গতকার রবিবার (৫ জানুয়ারি) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মল্লিকবাড়ি মোড় নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

 নিহত ইকবাল হোসেন উপজেলার মেহেরাবাড়ি এলাকার লাল মাহমুদ মুন্সীর ছেলে।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাত ৮টার দিকে ঢাকাগামী ডাম্পট্রাক উপজেলার মল্লিকবাড়ি মোড়ে একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী ইকবাল হোসেন মুন্সী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

ভালুকার ভরাডোবা হাইওয়ে থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। ট্রাকসহ চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় ডাম্পট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার