Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 12:04 PM পড়তে ১ মিনিট
ভালুকায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু

ময়মনসিংহের ভালুকায় পিকআপ চাপায় কামরুল ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার কাচিনা ইউনিয়নের বাটাজোর বাজারে সিডস্টোর-সখীপুর সড়কের এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কামরুল বাটাজোর গ্রামের মো. হারুন আল মামুনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিডস্টোর-সখীপুর সড়ক পার হচ্ছিল শিশু কামরুল ইসলাম। এ সময় সিডস্টোরগামী পিকআপের চাপায় সে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শিশুটিকে সখীপুর হাসপাতালে নেয়ার পর মারা যায়। 

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সামছুল হুদা খানা জানান, পিকআপ চালক গোলাম রব্বানীকে আটক ও পিকআপটি জব্দ করা হয়েছে। এঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় পিকআপ চাপায় শিশুর মৃত্যু

B
BN DESK | 23 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার