Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

BN DESK
04 September 2026, 02:45 PM পড়তে ১ মিনিট
ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

ময়মনসিংহের ভালুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২৫জন। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে ১৩টি মোটরসাইকেল।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাস্টারবাড়ী মায়ের মসজিদ এলাকায় রাইদা কালেকশন কারখানায় এই হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতরা হলেন- জুয়েল ঢালী (৩২), মোবারক (৩০), জুনায়েদ (২৮), রফিকুল (৩০), মজিবুর রহমান (৫০), আনোয়ার (৩০), শাহিন আলম (৪৫) ফারুক (২৮)। অন্যদের পরিচয় শনাক্ত করা যায়নি।

স্থানীয়রা জানায়, কারখানার ওয়ার্ক অর্ডার থাকা যুবলীগ নেতা সাইফুলের পক্ষে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক জিয়া ও মজিবর মন্ডল গ্রুপ এবং যুবদল নেতা শামীম গ্রুপের মধ্যে কারখানার সামনে সংঘর্ষ বাঁধে। একপর্যায়ে সংঘর্ষ মহাসড়কে চলে গেলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এ সময় সন্ত্রাসীরা আশপাশে থাকা দোকানপাটে হামলা চালায় ও ১৩টি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ভালুকা মডেল থানার ওসি শামসুল হুদা খান জানান, পুড়িয়ে দেওয়া মোটরসাইকেল উদ্ধার করে থানায় আনা হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

B
BN DESK | 14 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার