Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

BN DESK
04 September 2026, 05:39 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মাদক ব্যবসায়ের অভিযোগকে কেন্দ্র করে একটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এই ঘটনায় মাদক কারবারে অভিযুক্ত মা-ছেলেকে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় জনতা।

আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার আওলাতলী মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হন। পরে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

পারভেজ আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, মাদক কারবারের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ একত্রিত হন। পরে মাদক ব্যবসার অভিযোগে পারভেজ মিয়া (২৫) ও তার মা পারভীন আক্তারকে (৪০) আটক করে ভালুকা মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করেন।

পারভেজ আওলাতলী গ্রামের জামাল উদ্দিন ওরফে জামাল ড্রাইভারের ছেলে।স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পারভেজ ও তার পরিবারের সদস্যরা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ নিয়ে একাধিকবার সামাজিকভাবে সতর্ক করা হলেও তারা তা বন্ধ করেননি। এতে এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, মসজিদের মাইকে ঘোষণার পর আশপাশের কয়েকটি গ্রামের হাজারো মানুষ জামাল উদ্দিনের বাড়ির সামনে জড়ো হন। একপর্যায়ে তারা পারভেজ ও তার মাকে আটক করেন। স্থানীয়দের দাবি, এ সময় বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার হয়। তবে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি।খবর পেয়ে ভালুকা মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মা-ছেলেকে নিজেদের হেফাজতে নেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা সেখান থেকে সরে যান বলে স্থানীয়রা জানান।

এদিকে পুলিশ পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। পরে সেখানে আগুন ধরিয়ে দিলে তিনটি পাকা বসতঘর, চারটি টিনশেড ঘর, একটি রান্নাঘর এবং একটি মোটরসাইকেল পুড়ে যায়। স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া মাদকের একটি অংশও আগুনে পুড়ে গেছে।

আওলাতলী মধ্যপাড়া (পুরাতন) জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা শফিকুল ইসলাম (শফি) বলেন,হবিরবাড়ী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মকবুল হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে এলাকাবাসী অতিষ্ঠ ছিল। মাদকের কারণে কিশোর-তরুণরা বিপথে যাচ্ছে। এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের বাড়ি থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে।

একই ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, তাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। আমরা একাধিকবার সতর্ক করেছি। শুক্রবার সকালে দুই-তিনটি গ্রামের মানুষ একত্রিত হয়ে তাদের আটক করেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, মাদক ব্যবসার অভিযোগে পারভেজ ও তার মা পারভীন আক্তারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া। স্থানীয়দের দাবিকৃত মাদক উদ্ধারের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভালুকায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে মাদক কারবারির বাড়িতে আগুন

B
BN DESK | 17 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার