Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় অপারেশন ডে‌ভিল হান্টে আ.লী‌গের ৬ জনকে আটক

BN DESK
01 September 2026, 07:10 PM পড়তে ১ মিনিট
ভোলায় অপারেশন ডে‌ভিল হান্টে আ.লী‌গের ৬ জনকে আটক

নিউজ ডেস্ক:   ভোলায় অপারেশন ডে‌ভিল হান্টের আওতায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনী। 

বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরের দিকে তাদের আটক করা হয়

আটক ব্যক্তিরা হলেন প‌শ্চিম ইলিশা ইউনিয়‌ন প‌রিষদের সাবেক চেয়ারম‌্যান ও আওয়ামী লীগের সহ-সভাপ‌তি মো. জ‌হিরুল ইসলাম, চরসামাইয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মাইনুল হাওলাদার, মো. ফয়েজ হাওলাদার ও মো. ফরিদ।

অপর‌দিকে পুলিশের পৃথক অভি‌যানে ভোলার দৌলতখা‌ন উপজেলার যুবলীগ নেতা মো. হাসনাইন ও লালমোহন ইসলা‌মিয়া কা‌মিল মাদরাসা শাখা ছাত্রলীগের সভাপ‌তি ফা‌হিম বিশ্বাসকে আটক করে পু‌লিশ।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ হাসনাইন পারভেজ, দৌলতখান থানার ওসি জিল্লুর রহমান ও লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম এ তথ‌্য নি‌শ্চিত করেছেন। 

এলাকা: ভোলা ভোলা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় অপারেশন ডে‌ভিল হান্টে আ.লী‌গের ৬ জনকে আটক

B
BN DESK | 19 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার