Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় কোস্টগারর্ডের হাতে অস্ত্র-বোমাসহ ৩ আটক

BN DESK
01 September 2026, 07:13 PM পড়তে ১ মিনিট
ভোলায় কোস্টগারর্ডের হাতে অস্ত্র-বোমাসহ ৩ আটক

নিউজ ডেস্ক:  ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়ন থেকে দেশীয় অস্ত্র-বোমাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে সংবাদ সম্মেলনে কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লে. কমান্ডার রিফাত আহমেদ এ তথ্য জানান।

এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, ১০টি হাতবোমা ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন, মো. মফিজ মাল (৩৬), মো. মামুল মাল ও মো. শামিম মাল (১৯)। তারা সবাই ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের বাসিন্দা।

লে. কমান্ডার রিফাত আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় অস্ত্র ও বোমাসহ তিনজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন‌্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ভোলা দৌলতখান
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় কোস্টগারর্ডের হাতে অস্ত্র-বোমাসহ ৩ আটক

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার