Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় দুইঘন্টার অভিযানে বোমা ও দেশীয় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

BN DESK
02 September 2026, 09:06 PM পড়তে ১ মিনিট
ভোলায় দুইঘন্টার অভিযানে বোমা ও দেশীয় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

নিউজ ডেস্ক:  ভোলা সদর উপজেলার শিফলী গ্রামে দুই ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে  হাতবোমা ও দেশীয় অস্ত্রসহ মো. মাইনুদ্দিন মোল্লা (৩৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক মাইনুদ্দিন মোল্লা ভোলা সদর উপজেলার চর শিফলী গ্রামের মো. শাজাহান মোল্লার ছেলে। তিনি চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।


মঙ্গলবার (৬ মে) বিকেল সাড়ে ৩টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এইচ এম হারুন অর রশিদ এ তথ্য জানান।

কোস্টগার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টা থেকে প্রায় দুই ঘণ্টাব্যাপী শিফলী গ্রামে অভিযান চালানো হয়। এসময় মো. মাইনুদ্দিন মোল্লার বাড়িতে তল্লাশি চালিয়ে ছয়টি হাতবোমা ও পাঁচটি দেশীয় অস্ত্রসহ তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ভোলা ভোলা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় দুইঘন্টার অভিযানে বোমা ও দেশীয় অস্ত্রসহ আ.লীগ নেতা আটক

B
BN DESK | 06 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার