Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১,আহত ১

BN DESK
01 September 2026, 07:12 PM পড়তে ১ মিনিট
ভোলায় ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১,আহত ১

নিউজ ডেস্ক:  ভোলার চরফ‌্যাশন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নে ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে মো. আল আমিন মাঝি (৩০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

আল আমিন মাঝি ওই এলাকার মো. আব্দুল জলিল মাঝির ছেলে। এ ঘটনায় মো. ফিরোজ নামে আরও একজন আহত হয়েছেন।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ভোর থেকে আল আমিনের নেতৃত্বে তার ভাই ফিরোজ মাঝিসহ কয়েকজন ধান সিদ্ধ করার কাজ করছিলেন। ওই সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে আল আমিনের মৃত্যু হয়। আহত ফিরোজকে উদ্ধার প্রথমে চরফ‌্যাশন ও পরে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

চরফ‌্যাশন থানার এসআই মো. ইয়াসিন সাইদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। বিষয়টি তদন্ত চলছে।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরণে নিহত ১,আহত ১

B
BN DESK | 15 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার