Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:15 PM পড়তে ১ মিনিট
ভোলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ভোলায় পুকুরের পানিতে ডুবে মো. কালিমুল্লাহ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। কালিমুল্লাহ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামের মো. ইমন মিয়ার ছেলে।

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজনরা জানান, কয়েকদিন আগে কালিমুল্লাহ তার মায়ের সঙ্গে একই ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালের দিকে কালিমুল্লাহর মাসহ নানার বাড়ির লোকজন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। শিশুটি বাড়ির লোকজনের অগোচরে বসতঘর থেকে বের হয়ে যায়। দীর্ঘ সময় শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন সবাই। পরে বসতঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

B
BN DESK | 09 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার