Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় পুলিশের ওপর হামলা; ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

BN DESK
01 September 2026, 07:32 PM পড়তে ১ মিনিট
ভোলায় পুলিশের ওপর হামলা; ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

নিউজ ডেস্ক:  ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট এলাকায় নিজের বাড়ি থেকে পুলিশের ওপর হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মো. সামছুদ্দিন সাগরকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার (৯ মে) সকালে তাকে গ্রেফতার করা হয়।

সামছুদ্দিন সাগর মনপুরা উপজেলার ছাত্র লীগের সভাপতি ও উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. নুরুল হকের ছেলে। তিনি ৫ আগস্টের পর দীর্ঘদিন পলাতক।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামছুদ্দিন সাগরকে নিজের বাড়ি থেকে গ্রেফতার করে। তাকে পুলিশের ওপর হামলার ঘটনার মামলায় গ্রেফতার করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে চাঁদাবাজি, জমি, দোকান ও বসতঘর দখলসহ একাধিক অভিযোগ রয়েছে।

গত বছর ৫ মার্চ পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করে।

এলাকা: ভোলা মনপুরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় পুলিশের ওপর হামলা; ছাত্রলীগের উপজেলা সভাপতি গ্রেফতার

B
BN DESK | 09 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার