Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় ব‌্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

BN DESK
01 September 2026, 07:03 PM পড়তে ১ মিনিট
ভোলায় ব‌্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

ভোলার মনপুরায় ব‌্যবসায়ী হত‌্যা মামলায় মো. আবুল কালাম না‌মে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার (২৭ আগস্ট) দুপু‌রে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদাল‌তের বিচারক শওকত হো‌সেন এ রায় ঘোষণা করেন।

আদালত সূ‌ত্র জানায়, ২০১৯ সালের ৬ অক্টোবর উপ‌জেলার হা‌জিরহাট ইউনিয়‌নের চর ফৈজউদ্দীন গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফ‌কিরহাট বাজা‌রের ব‌্যবসায়ী মো. আলাউদ্দীনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরদিন নিহতের ভাই জাফর হোসেন বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে সাতজনের বিরুদ্ধে দুটি চার্জশিট দেওয়া হয়। এ ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হওয়া আসামি আবু কালাম হত্যায় দায় স্বীকার ক‌রেন।

প‌রে আদালত আসামি মো. আবু কালামকে (৩৯) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

চরফ্যাশন আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. আলী হিরণ জানান, রা‌য়ের আলাউদ্দি‌নের প‌রিবার ন‌্যায় বিচার পে‌য়ে‌ছেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় ব‌্যবসায়ী হত্যায় একজনের যাবজ্জীবন

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার