Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা

BN DESK
01 September 2026, 07:26 PM পড়তে ১ মিনিট
ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক:   বাস ও সিএন‌জিচালিত অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি‌কে কেন্দ্র ক‌রে ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা থে‌কে বাস চলাচল বন্ধ করা হয়। এর আগে বি‌কেল সা‌ড়ে ৪টার দি‌কে চরফ‌্যাশনে যাত্রী উঠা‌নো‌কে কেন্দ্র ক‌রে বাস ও অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি এবং মারধরের ঘটনা ঘ‌টে। এতে উভয়পক্ষের ৩-৪ জন লোক আহত হন।

এদি‌কে সন্ধ্যা থে‌কে ভোলা-চরফ‌্যাশন রু‌টের অটোরিকশা চলাচল বন্ধ রয়ে‌ছে। অন‌্যদি‌কে বাস শ্রমিকরা ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট‌্যান্ড এলাকায় মি‌ছিল করেছেন। ত‌বে বাসস্ট‌্যা‌ন্ডে পু‌লিশ ও র‌্যাব সদস‌্য মোতা‌য়েন রয়ে‌ছে।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান জানান, বি‌কে‌লে চরফ‌্যাশন উপ‌জেলা থে‌কে অনন্যা প‌রিবহনের একটি বাস‌ ভোলার উদ্দে‌শ্যে রওনা ক‌রে। চরফ‌্যাশন বাজা‌রে এসে যাত্রী উঠা‌নোর সময় অটোরিকশা শ্রমিকরা বা‌সের ড্রাইভ‌ার ও টি‌কিট মাস্টা‌রের ওপর হামলা চালান। এ ঘটনার বিচার ও অটোরিকশা চলাচল আঞ্চ‌লিক সড়‌কে বন্ধ না হওয়া পর্যন্ত তারা বাস চালা‌বেন না।

অপর‌দি‌কে ভোলা অটোরিকশা মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি মো. জা‌কির হো‌সেন জানান, চরফ‌্যাশ‌নে বাস ও অটোরিকশা শ্রমিক‌দের মধ্যে হাতাহাতি হ‌য়ে‌ছে। এতে তা‌দের শ্রমিক আহত হয়েছেন। ত‌বে তারা এখন পর্যন্ত কোনো কর্মসূচি ঘোষণা ক‌রেন‌নি।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলা থেকে সব রু‌টে বাস চলাচল বন্ধ ঘোষণা

B
BN DESK | 27 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার