Logo
ট্রেন্ডিং: সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল চারজনের বজ্রসহ বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ শুরু 

ভোক্তার অভিযানে রুচিতা ফুড‘র ৫০ হাজার টাকা জরিমানা

BN DESK
20 May 2024, 11:53 PM পড়তে ১ মিনিট
ভোক্তার অভিযানে রুচিতা ফুড‘র ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার : বগুড়ার শাজাহানপুর উপজেলার রুচিতা ফুড প্রোডাক্টস নামের একটি বেকারীতে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান আজ সোমবার (২০ মে) বেলা ১১ টার পর অভিযান পরিচালনা করে এই জারিমানা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, ওই বেকারীর পণ্যের গায়ে অগ্রিম উৎপাদনের তারিখ ব্যবহার এবং মোড়কজাত আইন অমান্য করতে দেখা যায়।

একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করতে দেখা যায়। এই সকল অপরাধে ওই প্রতিষ্ঠানের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজশাহী

ভোক্তার অভিযানে রুচিতা ফুড‘র ৫০ হাজার টাকা জরিমানা

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার