Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোগাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু 

BN DESK
10 October 2025, 07:15 PM পড়তে ১ মিনিট
ভোগাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু 

নিউজ ডেস্ক: শেরপুরের ভোগাই নদীতে তলিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার( ২১ ডিসেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পাহাড়ঘেঁষা ভোগাই নদীর লক্ষীডোবায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলো- নিহান (১৯) ও সাজিত (১৩)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।


নিহতদের সঙ্গে বেড়াতে আসা স্বজনরা জানান, সাজিত ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের স্কুল শিক্ষক আহাম্মদ আলীর ছেলে নিহান ও ময়মনসিংহ সদরের উপসহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হুমায়ন কবীরের ছেলে সাজিতসহ ১৮ জন পানিহাতা পাহাড়ে বেড়াতে আসেন। দুপুরে পাহাড়ের গা ঘেঁষা নদী ভোগাইয়ের লক্ষীডোবার কাছাকাছি দুই ভাই গোসল করতে নামে। তারা নদীর বালুচরে হাঁটতে গিয়ে অসাবধানতাবশত পা পিছলে প্রথমে সাজিত গভীরে তলিয়ে যেতে থাকে। এসময় তাকে বাঁচাতে নিহান এগিয়ে গেলে দুজনই গভীরে তলিয়ে যায়। পরে জামালপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে বিকেল পৌনে চারটার দিকে নদীল তলদেশ থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে জামালপুর ফায়ার সার্ভিসের টিম লিডার সিদ্দিকুর রহমান জানান, খবর পেয়ে দ্রুত জামালপুর থেকে নালিতাবাড়ী সীমান্তের পাহাড়ি নদী ভোগাইয়ে যায় ডুবুরি দল। দলের সদস্যরা দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভোগাই নদীতে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু 

B
BN DESK | 22 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার