Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

BN DESK
02 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট

জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার লঙ্ঘনের অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, নির্বাচনের অনিয়ম এখন স্পষ্ট হয়ে উঠেছে এবং এর বিচার জনতার আদালতেই হবে।

সোমবার রাজধানীর একটি হোটেলে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, কৌশলে জামায়াতকে সংসদে বিরোধী দলে বসানো হয়েছে।

জামায়াত আমির বলেন, সংসদে কত আসন নিয়ে বিরোধী দল হয়েছে তা বড় বিষয় নয়; জনগণের সঙ্গে বেঈমানি না করাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, যুবসমাজ স্বজনপ্রীতি, দলপ্রীতি বা গোষ্ঠীপ্রীতি নয়—সুবিচার চায়, জামায়াতও সেটিই চায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, যারা একসময় একসঙ্গে নির্যাতিত ছিল, তাদের কেউ কেউ এখন ভিন্ন ভূমিকায় কাজ করছে। তবে সরকারি দলের সঙ্গে জামায়াতের ব্যক্তিগত শত্রুতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

রাজনীতি থেকে প্রতিহিংসা ও দুর্নীতি দূর করার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জনগণের অধিকার বাস্তবায়নে সরকার উদ্যোগ নিলে তারা সহযোগিতা করবেন; তবে অধিকার ক্ষুণ্ন হলে প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ গড়ে তোলা হবে।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও ইরান প্রসঙ্গে তিনি বলেন, মানবতার ওপর যে কেউ জুলুম করলে জামায়াত তার বিরোধিতা করবে।

ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন জাগপার মুখপাত্র রাশেদ প্রধান। এতে বক্তব্য দেন অলি আহমদ-সহ ১১ দলের নেতারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

ভোটের অধিকার লঙ্ঘনের সাক্ষী পাওয়া যাচ্ছে : জামায়াত আমির

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার