Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলাগঞ্জে বাঙ্কারে পাথর চা'পায় শ্রমিকের মৃ'ত্যু

BN DESK
02 September 2026, 01:51 PM পড়তে ১ মিনিট
ভোলাগঞ্জে বাঙ্কারে পাথর চা'পায় শ্রমিকের মৃ'ত্যু

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বাঘারপাড় গ্রামের নবী হোসেনের পুত্র।

আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯টায় ভোলাগঞ্জ রেলওয়ে বাঙ্কারের এ ঘটনা ঘটে।

জানা যায়, প্রতিদিনের মতো লিটন মিয়া তার দলের সাথে ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কার এলাকায় পাথর তুলতে যায়। বাঙ্কারের স্থাপনার নিচ থেকে পাথর উত্তোলন করার সময় উপর থেকে দেয়াল ধসে তার উপর পড়ে যায়। এসময় লিটন গুরুতর আহত হয়। পরে তার সাথে থাকা অন্যরা উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করি। লাশের ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ভোলাগঞ্জে বাঙ্কারে পাথর চা'পায় শ্রমিকের মৃ'ত্যু

B
BN DESK | 13 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার