Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

BN DESK
04 September 2026, 04:27 AM পড়তে ১ মিনিট
ভোলায় বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

ভোলার মনপুরায় বেড়িবাঁধে নির্মাণের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত সাবেক ছাত্রদল নেতা মো. রাশেদের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১৯ মার্চ) রাত ৮টার দিকে ঢাকায় নেওয়ার পথে মারা যান রাশেদ।

নিহত মো. রাশেদ (২৭) মনপুরা উপজেলার সাকুচিয়া এলাকার আবুল কালামের ছেলে এবং সাকুচিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

স্থানীয় লোকজন, পুলিশ ও নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরউদ্দিন বাজার এলাকায় বাঁধ নির্মাণকাজের ঠিকাদারি নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। বুধবার সকালে বাঁধের নির্মাণকাজের ঠিকাদারি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে রাশেদসহ ১০ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে গুরুতর আহত রাশেদকে প্রথমে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন চিকিৎসকেরা। পরে স্বজনেরা তাকে নিয়ে গাড়িতে করে ঢাকার উদ্দেশে রওনা হন। পথে ফরিদপুরের কাছে পৌঁছলে রাত ৯টার দিকে তিনি মারা যান।

 

এ বিষয়ে মনপুরা থানার ওসি আহসান কবির রাশেদ বলেন, এ ঘটনায় মনপুরা থানায় একটি হত্যা মামলা দায়েরের পর পুলিশ চারজনকে আটক করেছে। সাবেক এমপি বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম ও কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন গ্রুপের সমর্থকরা এ সংঘর্ষের সঙ্গে জড়িত বলে জানা গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় বেড়িবাঁধের কাজ নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে ছাত্রদল নেতা নিহত

B
BN DESK | 20 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার