Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলার চরফ্যাশনের ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড

BN DESK
10 March 2026, 11:59 PM পড়তে ১ মিনিট

ভোলার চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। ঢাকাসহ দেশের ১৪টি এলাকার একটি করে ওয়ার্ডে একযোগে এ ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জানা যায়, ভোলার চরফ্যাশনের আসলামপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে ৫০৫ টি খানা জরিপ করে তালিকা পাঠানো হয়েছে এবং যাচাই বাছাই করে ২৮৮ জনের তালিকা নিশ্চিত হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুন ইসলাম নয়ন, জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.লোকমান হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উদ্বোধন শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ২৮৮টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন অতিথিরা। এসময় ফ্যামিলি কার্ড পেয়ে পরিবারগুলো উচ্ছ্বাস প্রকাশ করেন।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলার চরফ্যাশনের ২৮৮ পরিবার পেল ফ্যামিলি কার্ড

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার