Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলার চরে গরু চড়াতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট

ভোলা সদরে মেঘনা নদীর বুকে জেগে ওঠা একটি চরে গরু চড়াতে গিয়ে অস্ত্রধারীদের গুলিতে মো. সুমন নামে এক যুবক আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রবিবার (৮ মার্চ) ভোরে সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন সংলগ্ন ভোলারচর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মো. সুমন (৩০) ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নাসির সর্দারের ছেলে।

আহত সুমনের স্বজনরা জানান, কয়েক বছর আগে মেঘনা নদীর ভাঙনে বিলীন হওয়ার পর নতুন করে নদীর বুকে জেগে ওঠে ‘ভোলারচর’। সেখানে স্থানীয় ভূমি মালিকরা নিজেরা চাষাবাদ করছেন এবং কেউ কেউ জমি নগদ খাজনায় কৃষকদের কাছে লিজ দিয়ে থাকেন। বর্তমানে চরটির প্রায় ২০০ একর জমিতে তরমুজের চাষ হয়েছে।

তার অভিযোগ, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে একটি প্রভাবশালী চক্র ওই চর দখলের চেষ্টা চালিয়ে আসছে এবং চাষিদের কাছে চাঁদা দাবি করছে। রবিবার ভোরে সুমন ও তার কয়েকজন চাচাতো ভাই চরে গরু চড়াতে গেলে সেখানে আগে থেকে অবস্থান নেওয়া একদল অস্ত্রধারী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে সুমনের শরীরে চারটি ছররা গুলি লাগে। পরে স্বজনরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান।

আহত সুমন অভিযোগ,আংটি সেলিম, মিন্টু খাঁ, হালিম খাঁ ও ইকরামসহ কয়েকজনের নেতৃত্বে তাদের ওপর গুলি চালানো হয়।

এবিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, চরের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে একজন ছররা গুলিতে আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলার চরে গরু চড়াতে গিয়ে যুবক গুলিবিদ্ধ

B
BN DESK | 08 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার