Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

BN DESK
01 September 2026, 07:29 PM পড়তে ১ মিনিট
ভোলায় অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

নিউজ ডেস্ক:  ভোলার চরফ্যাশনে বাস শ্রমিক ও সিএনজিচালিত অটোরিকশাচালকদের মধ্যে হাতাহাতিকে কেন্দ্র করে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দিয়েছে জেলা বাস শ্রমিক ইউনিয়ন।

রবিবার (২৭ এপ্রিল) সন্ধ্যা থেকে বাস ধর্মঘট শুরু হয়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান বলেন, ‘‘বাসচালক ও টিকিট মাস্টারকে মারধর করেছেন অটোরিকশাচালকরা। তাদের বিচার ও আঞ্চলিক সড়কে অটোরিকশা বন্ধ না হওয়া পর্যন্ত বাস ধর্মঘট চলবে।’’

এ বিষয়ে ভোলা অটোরিকশা মালিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন বলেন, ‘‘চরফ্যাশনে বাস ও অটোরিকশা শ্রমিকদের মধ্যে হাতাহাতি হয়েছে। আমাদের কয়েকজন অটোরিকশা শ্রমিক আহত হয়েছেন। কিন্তু, আমরা কোনো কর্মসূচি ঘোষণা করেনি।’’


এর আগে, রবিবার বিকেলে যাত্রী উঠানোকে কেন্দ্র করে বাস শ্রমিক ও অটোরিকশাচালকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। এরপর তারা দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হন।

এলাকা: ভোলা চরফ্যাশন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

B
BN DESK | 28 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার