Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ আ.লীগ নেতা আটক

BN DESK
01 September 2026, 07:16 PM পড়তে ১ মিনিট
ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ আ.লীগ নেতা আটক

ভোলায় দু’টি আগ্নেয়াস্ত্র, দু’টি তাজা গোলা এবং চারটি হাতবোমাসহ মো. তোফায়েল আহমেদ নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথবাহিনী। 

আজ বৃহস্পতিবার ( ৯ জানুয়ারি) ভোররাতে সদর উপজেলার মাস্টার কলোনি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক তোফায়েল আহমেদ সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের মৃত সৈয়দ আহমেদ ফরাজির ছেলে। তিনি ভোলা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। এছাড়াও তিনি শান্তির হাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বেলা ১১টায় কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার মো. মিনহাজুর রহমান এক সংবাদ সম্মেলনে এ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘ দিন ধরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের পূর্ব কাজীরচর এলাকায় তোফায়েল আহমেদের নেতৃত্বে একটি সক্রিয় সন্ত্রাসী দল জমি দখল, চাঁদাবাজি, অস্ত্র দেখিয়ে ভয়-ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে সদর থানা পুলিশ এবং কোস্টগার্ড যৌথ একটি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, তাজা গোলা এবং হাতবোমাসহ তাকে আটক করে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় আগ্নেয়াস্ত্র ও হাতবোমাসহ আ.লীগ নেতা আটক

B
BN DESK | 09 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার