Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩

BN DESK
01 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট
ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩

ভোলার দৌলতখানের মদনপুর চরে অভিযান চালিয়ে  অস্ত্র ও গুলিসহ ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড। আজ শুক্রবার ভোররাতে দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, আলাউদ্দিন (৪৫),জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। তারা সকলে জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরের বাসিন্দা।

কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার রিফাত আহমেদ জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে  বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ৩

B
BN DESK | 25 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার