Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক 

BN DESK
01 September 2026, 07:17 PM পড়তে ১ মিনিট
ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক 

নিউজ ডেস্ক:   ভোলায় রুপা (১৯) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে মৃতের স্বামী আত্মগোপনে রয়েছেন।

সোমবার (৬ জানুয়ারি) সকালে খবর পেয়ে ভোলা সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এর আগে গতকাল রোববার গভীর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পশ্চিম ধনিয়া গ্রামের আব্দুল মন্নানের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত রুপা মো. রাফসানের স্ত্রী এবং তার বাবার বাড়ি সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে। তিনি ওই গ্রামের মো. শাহীন ও রুমা বেগম দম্পতির মেয়ে।

গৃহবধূ রুপার স্বজনরা বলেন, গত ৮ মাস আগে ধনিয়া গ্রামের বাসিন্দা রাফসানের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন রুপা। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই চলছিল। গতকাল রোববার রাত ৮টার দিকে রুপা তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে স্বাভাবিকভাবেই কথা বলে। কিন্তু রাত ১০টার দিকে আমাদের কাছে খবর আসে রুপা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে আমরা গিয়ে দেখি রুপা মারা গেছে।  

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাত মো. হাচনাইন পারভেজ বলেন, ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি, তদন্ত চলছে।

এলাকা: ভোলা ভোলা সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার,স্বামী পলাতক 

B
BN DESK | 06 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার