Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

BN DESK
01 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট
ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আবিদা সুলতানা (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (২৫ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কাচিয়া ইউনিয়নের কুঞ্জেরহাট বাজারসংলগ্ন চৌধুরীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

মৃত আবিদা সুলতানা কাচিয়া ৭ নম্বর ওয়ার্ডের চকডোষ গ্রামের চৌধুরীপাড়া এলাকার সৌদিপ্রবাসী শাহজাদা চৌধুরী সংগ্রামের স্ত্রী এবং কাচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাবুল চৌধুরীর পুত্রবধূ।

 

গৃহবধূর বাবা রহমান মাঝি বলেন, ‘তিন বছর আগে আমার মেয়ের সঙ্গে বাবুল মেম্বারের ছেলে সংগ্রামের বিয়ে হয়। রোববার রাতে আমার মেয়ের শ্বশুর আমাকে মোবাইল ফোনে কল দিয়ে বলে, বেয়াই একটি দুঃসংবাদ আছে, আপনি আমাদের বাড়িতে আসেন। এ কথা শুনে আমি মেয়ের শ্বশুরবাড়ি যাই, গিয়ে মেয়ের শয়নকক্ষ ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পাই, আমার মেয়ের লাশ ঘরের ফ্যানের সঙ্গে ওড়নায় বাঁধা অবস্থায় ঝুলতেছে, পাশে একটি প্লাস্টিকের চেয়ার পড়ে আছে। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে বোরহানউদ্দিন থানায় নিয়ে আসে।’

তিনি আরও বলেন, ‘বিয়ের পর থেকেই স্বামী ও শাশুড়ি মিলে আমার মেয়েকে যৌতুকের জন্য নির্যাতন করত।’ স্বামী ও শাশুড়ি মিলে তাঁর মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন রহমান মাঝি।

এদিকে এ ঘটনার পর থেকে আবিদার শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান আজ সোমবার দুপুরে জানান, এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, বোরহানউদ্দিন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

B
BN DESK | 26 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার