Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

BN DESK
01 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট
ভোলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অভিযান চালিয়ে শরীফ (২১) নামে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮) এর একটি দল।

আজ মঙ্গলবার (১১ মার্চ) ভোরে উপজেলার পক্ষিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শরীফ চরফ্যাশন উপজেলার ঢালচর ইউনিয়নের দালালপুর গ্রামের নুরে আলমের ছেলে।

র‌্যাব জানিয়েছে, ২০২৪ সালের ৬ মার্চ মেঘনা নদীর তীরে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ এবং ভিডিও চিত্র ধারণ করা হয়। সেই ভিডিও চিত্র বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে তা ভাইরাল হয়।

এ ঘটনার পর ভিকটিমের পরিবারের পক্ষ থেকে ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ আইচা থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার এজাহারভুক্ত আসামি শরীফকে ধরতে অভিযানে নামে র‌্যাব।

ভোলা র‌্যাব কমান্ডার শাহরিয়ার রিফাতের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে আসামি শরীফকে আটক করে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার আসামি আটক

B
BN DESK | 11 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার