Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় নৌকা থেকে ৪ হাজার লিটার তেল জব্দ

BN DESK
01 September 2026, 07:31 PM পড়তে ১ মিনিট

ভোলার দৌলতখানে অবৈধভাবে মজুত করা ৪ হাজার ২০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে কোস্ট গার্ড।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, দৌলতখান উপজেলার চৌকিঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গতকাল সোমবার (২০ এপ্রিল) রাত ৮টায় কোস্ট গার্ড বেইস ভোলা গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ওই এলাকা থেকে সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে ৪ হাজার ২০০ লিটার অবৈধ জ্বালানি তেল (পেট্রল) জব্দ করা হয়। ওই জ্বালানির মূল্য আনুমানিক ৫ লাখ ৬৭ হাজার টাকা। দেশীয় বিভিন্ন তেলবাহী জাহাজ থেকে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ওই তেল সংগ্রহ করে মজুতের উদ্দেশ্যে স্থানান্তর করছিল।

সাব্বির আলম সুজন আরও জানান, জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন। অবৈধ মজুত ও কৃত্রিম সংকট রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

এলাকা: ভোলা দৌলতখান
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় নৌকা থেকে ৪ হাজার লিটার তেল জব্দ

B
BN DESK | 21 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার