Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
01 September 2026, 07:32 PM পড়তে ১ মিনিট

ভোলায় বজ্রপাতে শাকিল (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় তার সাথে থাকা এক বন্ধু গুরুতর আহত হন। একই ঘটনায় একটি গরুও মারা গেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত বন্ধুকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরগাজী গ্রামের গাছালীর মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শাকিল ওই গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে। তিনি ভোলা শহরের আলতাজুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে বাড়ির পাশে আড্ডা দিচ্ছিলেন শাকিল ও তার বন্ধু তুহিন। ওই সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শাকিল মারা যান এবং তুহিন গুরুতর আহত হন। এ সময় কাছাকাছি থাকা একটি গরুও বজ্রপাতে মারা যায়। পরে স্থানীয়রা আহত তুহিনকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

ক্ষতিগ্রস্ত কৃষক ইউসুফ মিয়া জানান, দুপুরে ঘাস খাওয়ার জন্য বাড়ির পাশে গরুটিকে বেঁধে রেখেছিলেন তিনি। হঠাৎ বজ্রপাতের বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে শাকিলের মরদেহ ও নিজের গরুটি মৃত অবস্থায় দেখতে পান।

এদিকে এই ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ।

ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইন্সপেক্টর মো. মফিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় বজ্রপাতে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 08 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার