Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ‌‘রেডকার্ড’

BN DESK
01 September 2026, 07:20 PM পড়তে ১ মিনিট
ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ‌‘রেডকার্ড’

'চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেডকার্ড' এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হয়েছে শিশু, কিশোর-কিশোরী ও তরুণ- তরুণীদের নিয়ে ডায়ালগ। 

আজ সোমবার (৯ ডিসেম্বর) সকালে ভোলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানে অর্ধশতাধিক  কিশোর- কিশোরী ক্লাবের সদস্য, তরুণ-তরুণীরা অংশ নেয়। 

অনুষ্ঠানে সবার সম্মিলিত প্রচেষ্টায় ভোলা জেলায় বাল্যবিয়ের হার কমিয়ে আনার জন্য কিশোর- তরুণদের ভূমিকা রাখতে আহ্বান জানানো হয়। এ সময় তারা নারীশিশুদের প্রতি সংবেদনশীল আচরণ করার দাবি জানিয়ে যেকোনো মূল্যে বাল্যবিবাহকে সমর্থন না করে তা প্রতিরোধ করারও শপথ নেন।

ভোলা জেলা তথ্য অফিসের আয়োজন ও ইউনিসেফ বাংলাদেশ'র সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভোলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. শেখ সুফিয়ান রুস্তম। বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ'র বরিশাল বিভাগীয় সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ অফিসার সনজিত কুমার দাস, সুশীলনের প্রজেক্ট অফিসার পলাশ মোড়ল, ইয়ুথ লিডার আদিল হোসেন তপু প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন- ভোলা জেলা তথ্য অফিসার শাহ আব্দুর রহিম নুরন্নবী। 

জানা গেছে, ভোলা জেলায় ৬১ শতাংশ মেয়ে বাল্যবিয়ের শিকার। দরিদ্রতা, পারিবারিক অসচেতনতা, ভৌগোলিক অবস্থান, ধর্ম ও সামাজিক কুসংস্কারের কারণে এখনও বাল্যবিয়ের হার বেশি। শিক্ষার অগ্রগতির সঙ্গে বাল্যবিয়ে কমে এলেও জলবায়ু পরিবর্তন ও কভিড-১৯ মহামারি এ অর্জনে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। এ অবস্থায় ২০৩০ সালের মধ্যে বাল্যবিয়ে নির্মূল করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে তরুণদের ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। 

এসময় জেলার বিভিন্ন কর্মকর্তা ছাড়াও উন্নয়নকর্মী, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় বাল্যবিবাহ প্রতিরোধে ‌‘রেডকার্ড’

B
BN DESK | 09 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার