Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট
ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

ভোলার চরফ্যাশনে মোটরসাইকেল থেকে পড়ে রুহুল আমিন (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ মে) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দুলারহাট থানার মুজিবনগর ইউনিয়নের জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ ইফতেখার।

নিহত রুহুল আমিনের বাড়ি মুজিবনগর ইউনিয়নের চর মোতাহার গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত রুহুল আমিন একটি মোটরসাইকেলের পেছনে বসে লালমোহন উপজেলার গজারিয়ায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি স্বাভাবিক গতিতে চললেও বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল ছিল। তিনি মোটরসাইকেলের পেছন থেকে পড়ে যান। এ সময় মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। পরে পরিবারের লোকজনকে খবর দিলে তাঁরা ঘটনাস্থলে এসে তাঁকে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুহুল আমিনের ছেলে আলমগীর জানান, তাঁর বাবা লালমোহন উপজেলার গজারিয়ায় তাঁর এক আত্মীয়ের বাড়িতে বেড়ানোর জন্য বাড়ি থেকে মোটরসাইকেলে সকাল ৯টার দিকে রওনা দেন। এর কিছুক্ষণ পরে মোটরসাইকেল থেকে পড়ে আহত হওয়ার খবর শুনে ঘটনাস্থলে ছুটে যান।

দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ইফতেখার জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় মোটরসাইকেল থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার