Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় লাগেজে মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ

BN DESK
01 September 2026, 07:19 PM পড়তে ১ মিনিট
ভোলায় লাগেজে মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ

ভোলার লালমোহনে নদী থেকে উদ্ধার একটি লাগেজে অর্ধগলিত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে উপজেলার বদরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সেনের হাওলা সংলগ্ন তেঁতুলিয়া নদীতে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম।

 

তিনি বলেন, স্থানীয় জেলেদের সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পারি। পরে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন। তার পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় আপাতত অপমৃত্যুর একটি মামলা দায়ের হবে। অন্যান্য আইনি কার্যক্রম অব্যাহত রয়েছে।

এলাকা: ভোলা লালমোহন
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় লাগেজে মিলল তরুণীর অর্ধগলিত মরদেহ

B
BN DESK | 19 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার