Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

BN DESK
01 September 2026, 07:33 PM পড়তে ১ মিনিট

ভোলার দৌলতখান উপজেলায় ১২ বছরের এক শিশুকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযান চালিয়ে দুইজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (৪ এপ্রিল) ভোরেএ দিকে উপজেলার মেদুয়া ও চরপাতা এলাকা থেকে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- দৌলতখানের মেদুয়া ইউনিয়নের মো.ইব্রাহীম ও চরপাতা ইউনিয়নের মো. ফারুক।  

এর আগে, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে দৌলতখান উপজেলার চরপাতা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের লেজপাতা গ্রামের দীঘির পাড় গ্রামে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এদিন দিনগত রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য হাসপাতালের গাইনি ওয়ার্ডে ভর্তি করান প্রতিবেশীরা।

ভুক্তভোগী শিশু, তার পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটির বাবা মা দিনমজুরের কাজে যাওয়ায় সে একাই বাড়িতে ছিল। বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৪টার দিকে ভুক্তভোগী শিশুটিসহ ৪ শিশু তাদের বাড়ির সামনে দোকানের দিকে যাচ্ছিল। এসময় রাস্তার পাশের পুকুরের মাটি কাটছিল আসামিরা। এসময় শিশুদের আসতে দেখে ধাওয়া করে ভুক্তভোগীকে জোরপূর্বক পাশের বাগানে নিয়ে যায় তারা এবং সেখানে তাকে বিবস্ত্র করে নির্যাতন করেন। পরে শিশুটি পাশের বাড়িতে এসে অস্বাভাবিক আচারণ করে পুকুরে পড়ে যায়। এরপর ওই বাড়ির নারীরা তাকে উদ্ধার করে জিজ্ঞাস করলে সে তাদের ঘটনার বর্ণানা দেয়। পরে তার পরিবারের লোকজনসহ স্থানীয়রা মিলে রাতে শিশুটিকে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম শিকদার বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর মা গত শুক্রবার রাতে বাদী হয়ে দৌলতখান থানায় ওই দুইজনের বিরুদ্ধে মামলা করেন। পরবর্তীতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় শিশু ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

B
BN DESK | 04 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার