Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 07:20 PM পড়তে ১ মিনিট
ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

ভোলায় সাবেক এক ইউপি চেয়ারম্যানসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও আওয়ামী লীগের চার নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আটকরা হলেন- মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আমানত উল্লাহ আলমগীর, উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এনামুল হক, একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ দালাল ও উত্তর সাকুচিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. রুবেল।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান কবীর জানান, বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের আওতায় তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গত বছর ৫ মার্চ পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় অজ্ঞাত ৩০০-৪০০ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ. লীগের ৪ নেতা গ্রেপ্তার

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার