দেশের স্কুল শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার অংশ হিসাবে ২৪টি ব্যাংকের অংশগ্রহণে গত ২২ ফেব্রুয়ারি, ২০২৫ ভোলায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। ব্যাংক এশিয়া পিএলসি লিড ব্যাংক হিসাবে দায়িত্বপালন করে।
এ উপলক্ষ্যে স্থানীয় হোটেলে একটি কনফারেন্স-এর আয়োজন করা হয়। ব্যাংক এশিয়া পিএলসি-র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মির্জা আজহার আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক বরিশাল বিভাগীয় পরিচালক ইমতিয়াজ আহমেদ মাসুম।
বাংলাদেশ ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনক্লুশান ডিপার্টমেন্ট-এর যুগ্ম পরিচালক দেবাশীষ রায়, সোনালী ব্যাংক পিএলসি-র ডিজিএম এণ্ড এরিয়া হেড মোঃ ফজলুল বাসার, অগ্রণী ব্যাংক পিএলসি-র ডিজিএম এণ্ড এরিয়া হেড গনেশ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ কৃষি ব্যাংক ভোলা চিফ রিজিওনাল অফিস-এর এজিএম মীর মোঃ রফিউদ্দিন, ব্যাংক এশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী মোর্তুজা আলী এবং ব্যাংক এশিয়া ভোলা শাখা ব্যবস্থাপক মোঃ মোশতাক উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষাথীরা সকালে একটি বর্ণাঢ্য র্যালি বের করে এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভোলায় স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫ অনুষ্ঠিত
BN DESK
05 September 2026, 09:49 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর