Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় ৬০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

BN DESK
01 September 2026, 07:28 PM পড়তে ১ মিনিট

ভোলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজিব তেলি ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার সুমঙ্গলের ছেলে।

আজ সোমবার (২২ জুন) ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে মামলা করেন। পরে গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন আসামির চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকে সোমবার ভোলার আদালতে পাঠানো হবে।

ভুক্তভোগী বৃদ্ধার ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ির পাশে জমিসহ বসতঘর কেনেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজিব তেলি। শনিবার রাতেও সজিব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পড়লে গভীর রাতে তিনি ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন।

পরে ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত সজিব। এরপর সকালে তার ছেলের বউ শুনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা জানতে পেরে সকালে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এলাকা: ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় ৬০ বছর বয়সী বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

B
BN DESK | 23 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার