Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরকে গলাকেটে হত্যা

BN DESK
10 October 2025, 10:32 PM পড়তে ১ মিনিট
ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরকে গলাকেটে হত্যা

নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার দুল্লা ইউনিয়নের নরকুনা গ্রামে রিফাত (১৩) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে  একটি ফসলি জমির গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিফাত নরকুনা মধ্যপাড়া এলাকার মফিজুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, রিফাত মাঝেমধ্যে ভ্যান চালাত। গত ২৭ জানুয়ারি ভ্যান নিয়ে বের হয়ে নিখোঁজ হয় সে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, ‘‘রিফাত নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা থানায় জিডি করেন। তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল (রবিবার) মিরাজ নামের এক যুবককে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী রিফাতের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে কিশোরকে গলাকেটে হত্যা

B
BN DESK | 03 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার