Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মক্তবপড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

BN DESK
02 September 2026, 02:45 AM পড়তে ১ মিনিট

নড়াইলে মক্তবে পড়ুয়া এক শিশুকে যৌন হয়রানির অভিযোগে মক্তবের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার (৯ মে) সকালে ওই ইমামকে কারাগারে পাঠানো হয়েছে। 

গ্রেপ্তার ইমাম মো. আমিনুল ইসলাম ওরফে জামিল (৫৭) নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়নের চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম। 

এর আগে গতকাল শুক্রবার (৮ মে) দুপুরে উপজেলার চাকই বাজার এলাকা থেকে তাকে এলাকাবাসী গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অজয় কুমার কুন্ডু এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ জুন ভুক্তভোগী শিশুটিকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরের ভেতর ডেকে নেন আমিনুল। এসময় তার শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয়। তাকে যৌন নিপীড়ন করে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটি বাড়ি ফিরে এসে তার পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরিবারের সদস্যরা অন্য শিশুদের কাছে জানতে চাইলে তাদের সঙ্গেও এমন করা হয়েছে বলে জানায় তারা। পরে স্থানীয়রা একত্রিত হয়ে বিষয়টি আমিনুল ইসলামের কাছে জানতে গেলে, আমিনুল দৌঁড়ে পালানোর চেষ্টা করে। তখন স্থানীয় লোকজন তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশ দেয়। পরে শিশুর বাবা বাদী হয়ে একটি মামলা করেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, চাকই পশ্চিম পাড়া বায়তুস সালাম জামে মসজিদের ইমাম আমিনুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির মামলা হয়েছে। এ ঘটনায় করা মামলা আমিনুলকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালত প্রেরণ করা হয়েছে।

এলাকা: নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মক্তবপড়ুয়া শিশুকে যৌন হয়রানির অভিযোগে ইমামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার