Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মজাদার ম্যাংগো লাচ্ছি বানাবেন যেভাবে

BN DESK
02 September 2026, 09:50 PM পড়তে ১ মিনিট
মজাদার ম্যাংগো লাচ্ছি বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক: পাকা আম দিয়ে মজাদার ম্যাংগো লাচ্ছি বানিয়ে ফেলতে পারেন। গরমে একরাশ স্বস্তি দিতে এই পানীয়ের জুড়ি নেই। আবার পুষ্টিগুণের দিক থেকেও অনন্য সুস্বাদু এই লাচ্ছি।

উপকরণ
পাকা আমের টুকরো- ২ কাপ
দই- ২ কাপ
তরল দুধ- সামান্য (ঐচ্ছিক)
এলাচ গুঁড়া অথবা গোলাপজল- আধা চা চামচ
চিনি- স্বাদ মতো
পুদিনা পাতা- কয়েকটি
প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারে চিনি, পুদিনা পাতা, এলাচ গুঁড়া ও আমের টুকরা ব্লেন্ড করে নিন একসঙ্গে। কয়েক টুকরা বরফ ও দই মিশিয়ে আবার ব্লেন্ড করুন। যদি লাচ্ছি বেশি ঘন খেতে না চান তাহলে প্রয়োজন মতো তরল দুধ মিশিয়ে ব্লেন্ড করে নিন। গ্লাসে ঢেলে উপরে আমের টুকরো, পেস্তা বাদাম কুচি অথবা পছন্দ মতো ফলের টুকরো সাজিয়ে পরিবেশন করুন। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মজাদার ম্যাংগো লাচ্ছি বানাবেন যেভাবে

B
BN DESK | 17 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার