Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

BN DESK
01 September 2026, 08:14 PM পড়তে ১ মিনিট

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পৃথক স্থান থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত নুর মোহাম্মদের ছেলে আব্দুর রশিদকে শনিবার (৩০ মে) রাত ১১টার দিকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে রোববার (৩১ মে) ভোরে নেহালিয়া মাদরাসার পাশের মক্তবখানা এলাকায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যান এবং আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেন।

অন্যদিকে একই এলাকায় মো. কালু মিয়ার ছেলে সাগরকেও হত্যার অভিযোগ পাওয়া গেছে। সকালে আমড়াগাছিয়া ইউনিয়নে ৪ নম্বর ওয়ার্ড থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি এক সন্তানের জনক ছিলেন। তার মৃত্যুর ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হত্যার কারণ ও এর সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং রহস্য উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী জানান, দুটি মরদেহ পাওয়ার কথা জানতে পেরেছি। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে গায়ে কাদামাটি লাগানো ছিল। তদন্তের পরে বিস্তারিত বলা যাবে।

অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী জানান, দুটি মরদেহ কাছাকাছি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে। মরদেহের গায়ে কাদামাটি মাখানো ছিল। এখন ময়নাতদন্ত প্রতিবেদন তৈরি করা হচ্ছে। তদন্তের পরে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

মঠবাড়িয়ায় পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

B
BN DESK | 31 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার