মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান প্রাণের মিলনমেলায় রূপ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ কাজী রফিকুল ইসলাম, এমপি।
মাননীয় সংসদ সদস্যের সশ্রদ্ধ উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। পুরাতন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে মুখরিত হয়। প্রিয় অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীদের কাছে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষিবিদ মোঃ মোজাফ্ফর রহমান (অবসরপ্রাপ্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সুশান্ত প্রামাণিক (অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব, সমাজকল্যাণ মন্ত্রণালয়), বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পরিচালনা কমিটির সভাপতি কাজী এরফানুর রহমান রেন্টু, অধ্যক্ষ প্রফেসর বেলাল হোসেন (সরকারি মজিবর রহমান ভান্ডারি মহিলা কলেজ)সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এ এইচ এম মফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম ডিজু এবং অর্থ সম্পাদক জাবেদ আক্তার জিপুসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মাননীয় সংসদ সদস্যের হাতে গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান।
অ্যালামনাই সদস্যরা তাঁদের বক্তব্যে বলেন, “মান্যবর এমপি, আপনি আমাদের অভিভাবক, অনুপ্রেরণা ও পথপ্রদর্শক। আপনার দূরদর্শী নেতৃত্বের উন্নয়ন ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা সর্বদা আপনার পাশে থেকে একনিষ্ঠভাবে কাজ করে যেতে প্রতিশ্রুতিবদ্ধ, ইনশাআল্লাহ।”
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য তাঁর প্রিয় বিদ্যাপীঠের স্মৃতিচারণ করে আবেগঘন পরিবেশ সৃষ্টি করেন। তিনি বিদ্যালয় ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক সফলতা কামনা করেন এবং মাদকমুক্ত সমাজ গঠন ও উন্নত বাংলাদেশ নির্মাণে সকলের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রায় ৪৫০-৫০০ জন অ্যালামনাই সদস্যের উপস্থিতি এক অনন্য মিলনমেলার পরিবেশ সৃষ্টি করে, যা ভবিষ্যতে অ্যালামনাই কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করা হয়।
পরিশেষে, মহান আল্লাহর নিকট মাননীয় সংসদ সদস্য আলহাজ্জ কাজী রফিকুল ইসলাম, এমপি মহোদয়ের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশের সার্বিক উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করা হয়।
মথুরাপাড়া বি.কে. উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান
BN DESK
06 September 2026, 10:05 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর