Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মদনে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

BN DESK
04 June 2026, 01:38 AM পড়তে ১ মিনিট

নেত্রকোনার মদনে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন।

আজ বুধবার (৩ জুন) উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের পদমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন—শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, হালেম মিয়া, মিজান মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল, অলি আক্তার ও রাহেলা আক্তার। তারা সবাই বর্তমানে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে স্বর্ণা আক্তার (১৩) নামে এক কিশোরীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি হাওরের পাশে কয়েকজনকে মাদক সেবন করতে দেখে বাধা দেন। এ নিয়ে তার সঙ্গে একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা, জয় ও তাদের সহযোগীদের কথাকাটাকাটি হয়। এর জের ধরে বুধবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

হাসপাতালে চিকিৎসাধীন সানির চাচা মিজানুর রহমান ও হাফিজুল বলেন, মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। এতে তাদের পরিবারের কয়েকজন সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত স্বর্ণা আক্তারের শারীরিক অবস্থা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন অপর পক্ষের সদস্য জোবায়ের হোসেন। তিনি বলেন, দুই পক্ষের মধ্যে কয়েক দিন আগে মারামারির ঘটনা ঘটেছিল, কিন্তু এর সঙ্গে মাদক সেবনের কোনো সম্পর্ক নেই।

মদন থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) অসীম কুমার বলেন, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগের বিষয়টিও তদন্ত করে দেখা হবে।

এলাকা: নেত্রকোণা মদন
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মদনে মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

B
BN DESK | 04 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার