Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মদনে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

BN DESK
01 September 2026, 08:21 PM পড়তে ১ মিনিট
মদনে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

নেত্রকোনার মদনএলাকায় আতঙ্ক বিরাজ করছে। এ এলাকায় শেয়ালের কামড়ে আহত হয়েছেন ১৭ জন ।

গতকাল বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চানগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

আহতরা হলেন- তন্না আক্তার (১০), মোরসালিন (১৭), শিফা আক্তার (২৯), সালমা আক্তার (২৪), জেসমিন আক্তার (৪৫), এরশাদ মিয়া (৩৫), শামীম মিয়া (৩৮), আঙ্গুর মিয়া (৫০), তাইজুল (৬), আসব আলী (৭৫), মারিয়া আক্তার (৩), লিজা আক্তার (৯), আবির (২) ও কাইয়ূম মিয়া (৪০)। তারা সবাই ওই উপজেলার চানগাঁও গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ১৫ জন মদন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

কাইয়ূম মিয়া বলেন, আমি প্রতিদিনের মতো রাতের খাওয়া শেষে ঘরে বসেছিলাম। হঠাৎ একটা শেয়াল এসে কিছু বুঝে ওঠার আগেই আমাকে কামড়ে দেয়। শুধু আমাকে নয় প্রতিবেশী ১৭ জনকে কামড়িয়েছে। এরপর থেকে আমরা আতঙ্কের মধ্যে আছি।

বিষয়টি নিশ্চিত করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্বাস আলী জানান, বুধবার রাতে শেয়ালের কামড়ে আহত রোগীরা আসেন। ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকা: নেত্রকোণা মদন
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

মদনে শেয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৭

B
BN DESK | 24 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার