Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মধ্যনগরের শালদীঘা হাওরে নৌকা ডুবে শিশুর মৃত্যু

BN DESK
10 October 2025, 07:42 AM পড়তে ১ মিনিট
মধ্যনগরের শালদীঘা হাওরে নৌকা ডুবে শিশুর মৃত্যু

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবিতে এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার (১৮ আগস্ট) শালদীঘা হাওরে এই নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহত শিশু আইয়ান (৩) জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ূন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ১০টায় জামালগঞ্জের আছানপুর গ্রাম থেকে নৌকায় করে ১০ থেকে ১২ জন যাত্রী এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে নেত্রকোনার বারহাট্টা উপজেলার কামালপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন। পরে নৌকাটি যখন মধ্যনগর উপজেলার শালদীঘা হাওরের পিঁপড়াকান্দা ব্রিজের নিচে যায় তখন প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। পরে স্থানীয়রা নৌকায় থাকা সবাইকে উদ্ধার করলেও শিশু আইয়ান নিখোঁজ হয়। তবে তাৎক্ষণিকভাবে অনেক খোঁজাখুজি করে শিশু আইয়ানকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান বলেন, শালদীঘা হাওরে নৌকাডুবির ঘটনায় এক শিশু নিহত হয়েছে। তবে নৌকায় থাকা অন্য যাত্রীরা নিরাপদে আছেন।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

মধ্যনগরের শালদীঘা হাওরে নৌকা ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 19 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার