Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মনিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

BN DESK
02 September 2026, 05:33 AM পড়তে ১ মিনিট
মনিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

যশোরের মনিরামপুর হাসপাতালে মোড়ে মালবাহী ট্রাকের ধাক্কায় ইঞ্জিন চালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে যশোর-চুকনগর মহাসড়কের মনিরামপুর হাসপাতালে মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী রোকনুজ্জামান রিকন জানান, যশোরগামী একটি মালবাহী ট্রাক আজ দুপুরে হাসপাতাল মোড়ে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত একটি ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক মনিরামপুর উপজেলার ফেদায়পুর গ্রামের মোসলেম হোসেন (৫৫) মারা যান। হাসপাতালে নেওয়া হলে মুন্সিখানপুর গ্রামের রবিউল ইসলাম রবির স্ত্রী রুপা খাতুন (৪৫) মারা যান। এ ঘটনায় ভ্যান যাত্রী নড়াইল জেলার জাহির হোসেনের স্ত্রী মিম খাতুন (২২) ও তার এক বছর বয়সী মেয়ে আহত হন।

মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফউদ্দিন বলেন, হাসপাতালে আনার আগেই দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত মা ও শিশুকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

 

মনিরামপুর থানার উপ-পরিদর্শক অমিত কুমার দাস বলেন, স্থানীয়দের সহযোগিতায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এলাকা: যশোর মণিরামপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

মনিরামপুরে ভ্যানে ট্রাকের ধাক্কা, নিহত ২

B
BN DESK | 28 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার