Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মন্ট্রিল-এ বাংলাদেশ সোসাইটির নতুন সেক্রেটারি কামরুল ইসলাম রানা

BN DESK
02 September 2026, 09:13 AM পড়তে ১ মিনিট

কানাডার দ্বিতীয় বৃহত্তম শহর মন্ট্রিল-এ প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ সোসাইটি অব মন্ট্রিয়ল-এর এক বছরের মেয়াদে নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহার উপজেলার সাবেক ছাত্রনেতা কামরুল ইসলাম রানা।

সোমবার (৪ মে) অনুষ্ঠিত এক সভায় সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় সর্বসম্মতিক্রমে কামরুল ইসলাম রানাকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় বলে জানা গেছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, সাংস্কৃতিক কার্যক্রম এবং সামাজিক সেবামূলক উদ্যোগকে আরও গতিশীল করাই নতুন কমিটির প্রধান লক্ষ্য।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রানা প্রবাসে বাংলাদেশি কমিউনিটির কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে আশা প্রকাশ করেছেন যে, এই কমিটির মাধ্যমে মন্ট্রিয়লের বাংলাদেশি সমাজ আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে।

এলাকা: ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

মন্ট্রিল-এ বাংলাদেশ সোসাইটির নতুন সেক্রেটারি কামরুল ইসলাম রানা

B
BN DESK | 06 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার