Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে বাবা খুন

BN DESK
29 March 2026, 10:25 PM পড়তে ১ মিনিট

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলের লাঠির আঘাতে হোসেন আলী (৮৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছেলে ও নাতিসহ দুজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) সকালে উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- নিহতের ছেলে ভ্যানচালক রফিকুল ইসলাম এবং নাতি ইব্রাহিম খলিল।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাঈদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে ছেলে ও নাতির লাঠির আঘাতে বৃদ্ধ নিহত হয়েছেন। মূল অভিযুক্তদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র জানায়, নিহত হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের পারিবারিক বিরোধ চলছিল।

ঘটনার দিন জমি সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রফিকুল ইসলাম, তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ অন্যরা মিলে হোসেন আলীর ওপর হামলা চালায়। 

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের দাবি, ছেলে ও নাতিরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। একপর্যায়ে লাঠির আঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ছেলের লাঠির আঘাতে বাবা খুন

B
BN DESK | 29 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার