Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

BN DESK
27 May 2026, 01:42 AM পড়তে ১ মিনিট

ময়মনসিংহ নগরীর ঘুন্টি এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী কমিউটার ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ হয়ে জামালপুরগামী কমিউটার ট্রেনটি নগরীর ঘুন্টি এলাকায় পৌঁছালে ট্রেনের ছাদে থাকা তিন যুবক পড়ে যান। পরে স্থানীয়রা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

তিনি আরও জানান, আহত অপর দুই যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, আহত ২

B
BN DESK | 27 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার