Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

BN DESK
10 October 2025, 12:13 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

ময়মনসিংহের ভালুকা উপজেলায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

আজ শুক্রবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার ভালুকা- গফরগাঁও সড়কের নন্দিবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আজগর আলীর ছেলে মো. লাল মিয়া (৩২) ও ৪ নম্বর ওয়ার্ডের সুরজত আলীর স্ত্রী রোকেয়া বেগম (৪৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে একটি মাইক্রোবাস নন্দিবাড়ি বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন। এরপর বাকি আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে রোকেয়া বেগম মারা যান।

বিষয়টি নিশ্চিত করে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান জানান, সিএনজি ও মাইক্রোবাসটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: ময়মনসিংহ ভালুকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে দুইজন নিহত

B
BN DESK | 18 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার